মাল্টিসেক্টোরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স ( BleNGS) প্রজেক্ট ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহ নেওয়াজ নোমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, এপি ওয়ার্ল্ড ভিশনের উপজেলা কো- অর্ডিনেটর অর্চনা রোজারিও, প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ ও সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।

সভায় শিশু ও নারীদের পুষ্টি নিয়ে আরো গুরুত্ব দেয়ার আহবান জানান বক্তারা।




