ads

বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর পানিতে ভাসমান অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৩০৬
নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর পানিতে ভাসমান অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুদিন পর একটি খাল থেকে ভাসমান অবস্থায় কাজলী (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। কাজলী স্থানীয় মো. কাউসারের কন্যা ও সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের কাজলী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বুধবার তার পিতা কাউসার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঝিকমারি খালে কাজলীর লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। কাজলীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এটি হত্যা না অন্য কোন কারণে মৃত্যু তা ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও লাশের কিছু অংশ কাঁকড়া খেয়ে ফেলেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ নকলায় বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads