ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাপে কম তেল দেওয়ার অভিযোগ, ২ ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১৭, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

শেরপুরে পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। ১৭ জানুয়ারি সোমবার বিকেলে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে শহরের গৌরীপুর মহল্লার মমিনবাগ সার্ভিস স্টেশন ও খোয়ারপাড় এলাকায় হক ফিলিং স্টেশনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমার নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক ও সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের গৌরীপুর মহল্লার মমিনবাগ সার্ভিস স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।

ওইসময় জ্বালানির তেল পরিমাপে কম দেয়ায় অভিযোগে মমিনবাগকে সার্ভিস স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই দিন বিকেলে পৌর শহরের খোয়ারপাড় হক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় একই অভিযোগে ওই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালতে চলাকালে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো. হেলাল উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, সদর থানার এএসআই মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।

Need Ads