ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেরা অনুসন্ধানী প্রতিবেদনের পুরস্কার পেলেন শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক বকুল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১৬, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

সেরা অনুসন্ধানী প্রতিবেদন-২০২১ এর জন্য ময়মনসিংহ বিভাগে পুরস্কার পেলেন শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল। দি হ্যাঙ্গার প্রজেক্ট ও এশিয়ান ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় ২০২১ সালের ময়মনসিংহ বিভাগের অনুসন্ধানী সাংবাদিকতায় প্রশিক্ষণপ্রাপ্তদের প্রকাশিত সেরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে তিনজন সাংবাদিককে ওই পুরস্কার প্রদান করা হয়।

Shamol Bangla Ads

শনিবার সুজন সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে সেমিনারে আনুষ্ঠানিকভাবে তিনটি সেরা প্রতিবেদনে তিনজন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দৈনিক কালেরকন্ঠ পত্রিকায় প্রকাশিত ‌’সব পরীক্ষায় পাশ, তবুও মিলছেনা চাকরি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি তৃতীয় স্থান অধিকার করে ‌’সেরা অনুসন্ধানী প্রতিবেদন-২০২১ পুরস্কার’ ঘোষণা করেন। এ সময় বিজয়ী তিনজন সাংবাদিককের মাঝে ক্রেস্ট, সনদ ও সম্মানী প্রদান করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এ সেমিনারে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগের প্রত্যেক জেলার অনুসন্ধানী সাংবাদিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা ও সুজন সুশাসনের জন্য নাগরিকের নেতৃবৃন্দ্বসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Shamol Bangla Ads

এদিকে সেরা অনুসন্ধানী প্রতিবেদন-২০২১ লাভ করায় রেজাউল করিম বকুলকে অভিনন্দন জানিয়েছেন শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানসহ সাংবাদিক মহল।

Need Ads