ads

শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিক্টোরিয়া একাডেমি ও বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ভর্তির উন্মুক্ত লটারি

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৫, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য দ্বিতীয় ধাপের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি শনিবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় সপ্তম শ্রেণিতে ভর্তিচ্ছুক উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনেই লটারির মাধ্যমে ওঠা রোল নম্বর সবার সামনে তুলে ধরেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।উন্মুক্ত লটারির মাধ্যমে ভিক্টোরিয়া একাডেমিতে পাঁচজন ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

উন্মুক্ত লটারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। ওইসময় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লসিত হয়ে উঠেন।

Shamol Bangla Ads

লটারিকালে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামারা তাসবিহা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক লুৎফা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!