ads

শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ক্লিন আপ শেরপুরের উদ্যোগে গজনী অবকাশে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ১৫, ২০২২ ২:০০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিপ আপ শেরপুরের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পর্যটন কেন্দ্র গজনী অবকাশে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি শুক্রবার বিকেলে আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ।

Shamol Bangla Ads

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন আপ বাংলাদেশের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।

ক্লিন আপ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত।

Shamol Bangla Ads

গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লিনআপ শেরপুরের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম, ক্লিন আপ শ্রীবরদী উপজেলার সমন্বয়ক সাজিদ হাসান শান্ত, ঝিনাইগাতী উপজেলার সমন্বয়ক সোহেল রানা, নকলা উপজেলার লজিস্টিকস সমন্বয়ক মকিব হোসেন মামুনসহ সংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

পরে গজনী অবকাশ কেন্দ্র ও এর আশপাশের ময়লা-আবর্জনা পরিস্কার করেন ক্লিন আপ সদস্যরা। সেইসাথে স্থানীয়দেরকেও তাদের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেন।

Need Ads