আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। চলচ্চিত্র পাড়ায় এখন সর্বত্রই নির্বাচন নিয়েই আলোচনা। শিল্পীদের মধ্যেই এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ উদ্দিপনা লক্ষ করা গেছে। ইতিমধ্যেই দল গোছানোয় ব্যস্ত প্রধান ২ প্যানেল, যার একটির নেতৃত্ব দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং অপরটির খল অভিনেতা মিশা সওদাগর।

এদিকে, নাগরিক টিভির নিয়মিত আয়োজন ‘বলা না বলা’ অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন ‘নায়ক বনাম ভিলেন’। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন কামরুজ্জামান বাবু। নির্বাচনকে ঘিরে নানা কঠিন প্রশ্নের সম্মুখিন হয়েছেন চলচ্চিত্রের ২ নেতা।
এ প্রসঙ্গে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন,‘চলচ্চিত্রের সাংগঠনিক কর্মতৎপরতায় শিল্পী সমিতির নির্বাচনের গুরুত্ব নেহায়েত কম নয়। সেই গুরুত্বের দিকটিকে মাথায় রেখেই আমন্ত্রণ জানানো হয় প্রতিদ্বন্ধী দুই প্যানেলের সভাপতি প্রার্থীকে। দুজনই প্রাণ খুলে কথা বলেছেন, দর্শকদের সেই বিতর্ক বেশ টানবে বলে আমার কাছে মনে হয়।’
























