ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনামুক্ত ঋতুপর্ণা, ফিরেছেন শুটিংয়ে

খবর টি পড়েছেন : ২৯৪
করোনামুক্ত ঋতুপর্ণা, ফিরেছেন শুটিংয়ে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা থেকে মুক্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাজে যোগ দিচ্ছেন তিনি। এ অভিনেত্রী শুধু করোনায় আক্রান্ত হননি, সঙ্গে পরিবারের বাকিরাও আক্রান্ত হয়েছিলেন। গত ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। ৩ দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন তিনি।

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবদেনে বলা হয়েছে, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন ঋতুপর্ণা। ক্যাপশনে লিখেছেন- হ্যালো, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজ থেকে কাজে যোগ দিচ্ছি। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

অভিনেত্রী করোন মুক্ত হয়ে শুভেচ্ছাবার্তা দিয়েছেন, তার অনুরাগীরা জন্য। তিনি জানিয়েছেন, দ্বিতীয়বার সংক্রমণ থেকে তাড়াতাড়ি সেরে ওঠায় খুশি তার ভক্তরা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সম্প্রতি দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর নতুন ছবির শুটিংয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা। সঙ্গে তার স্বামী সঞ্জয়সহ গিয়েছিলেন পরিবারের অন্যরাও। ফিরে এসে শরীর খারাপ হয়েছিল সবার। এর পর করোনা সন্দেহে আরটিপিসিআর করানো হয়। ৮ জানুয়ারি রিপোর্ট দেখা যায়, অভিনেত্রীসহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বামী সনি করোনায় আক্রান্ত, থেমে গেল মিমের সকল… পরবর্তী সংবাদ নতুন জীবন দিয়েছেন আল্লাহ : শাবনূর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads