শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সোমবার বিকেলে শহরের চকবাজারস্থ কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে হাজার বছরের পরাধীন বাঙালি জাতি স্বাধীনতার পূর্ণতা পায়। তিনিই ছিলেন স্বাধীন বাংলাদেশের উজ্জীবনী শক্তি ও লড়াকু বাঙালির আলোকবর্তিকা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বেলাল হোসেন। ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




