শেরপুরের নকলায় পণ্য উৎপাদনে বিএসটিআই এর অনুমোদন না থাকায় দুই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১০ জানুয়ারি সোমবার সকালে পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই এর অনুমোন না থাকায় রাতুল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা এবং রিমি ফুড প্রোডাক্টের মালিক সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওইসময় বিএসটিআই ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কর্মকর্তা শহিদুল ইসলাম ও জয়দেব রাজবংশী, এসআই চন্দন কুমার পালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




