ads

সোমবার , ১০ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের করোনা পজিটিভ ঋতুপর্ণা, তালিকায় মিথিলা

খবর টি পড়েছেন : ১৭২
ফের করোনা পজিটিভ ঋতুপর্ণা, তালিকায় মিথিলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৈশ্বিক মহামারি করোনায় থাবা ফের জোরালো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে গেল বছরের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

Shamol Bangla Ads

তবে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত একা নন, স্বামী সঞ্জয় বাদে তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। শীতে দার্জিলিংয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের অন্য সদস্যদের সেখানে নিয়ে যান এ অভিনেত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পর ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় সবার। এরপর করোনা পরীক্ষা করালে স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান ঋতুপর্ণা।

অন্যদিকে,করোনায় আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গতকাল করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল আসে।

Shamol Bangla Ads

মিথিলা বলেন, বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। ৩ দিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে। এখন হালকা ঠাণ্ডা ও কাশি আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।’

এর আগে, গত ২ জানুয়ারি মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও ৫ জানুয়ারি মিথিলার মেয়ে আইরা তেহরীম খানের করোনা শনাক্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্যতিক্রমী চরিত্রে মেহজাবীন পরবর্তী সংবাদ মা হতে চলেছেন পরীমণি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads