শেরপুরে অসহায়-দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানে ৫০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে ওইসব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. সালমান রহমান রাসেল ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।

ওইসময় সদর উপজেলা পরিষদ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




