ads

শুক্রবার , ৭ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই নেতৃত্বে আনা হবে : শহর আ.লীগের সভায় হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ৭, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেছেন, চলতি জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই সম্মেলনের মাধ্যমে শেরপুর পৌর ৯ ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। মার্চে পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। পরবর্তীতে শেরপুর জেলা আওয়ামী লীগের কমিটিও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, সকলের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিকেই নেতৃত্বে আনা হবে। পদপদবি নিয়ে দলের জন্য কাজ না করে ব্যবসা করতে দেওয়া হবে না। এমন ব্যক্তিদের দলে জায়গা দেওয়া হবে না। তিনি ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শহর আওয়ামী লীগের নির্বাহী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ আতিক বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বাইরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়া নেতা এবং বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করা নেতা-কর্মীদের কোনভাবেই দলে স্থান দেওয়া হবে না। কেউ এদের বিষয়ে সুপারিশ নিয়ে এলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সামনে শেরপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জেলা আওয়ামী লীগ থেকে একক প্রার্থীর মনোনয়ন কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হবে। গত নির্বাচনে একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিলো। দল সেটি মঞ্জুর করে তাকে মনোনয়ন দিয়েছিল। আশা করি এবারও তাকেই মনোনয়ন দেবেন।

Shamol Bangla Ads

শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ পৌর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads