ads

শুক্রবার , ৭ জানুয়ারি ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকা নিহত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ৭, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় মোছা. শামসুন্নাহার ঝর্ণা (৫২) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। ৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত শামসুন্নাহার নালিতাবাড়ী উপজেলার রাজনগর দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শেরপুর শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার সকাল ১১টার দিকে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কর্মস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান শামসুন্নাহার।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ বকুল।

Need Ads