ads

বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভস্মিভূত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ৬, ২০২২ ২:১০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। ৫ জানুয়ারি বুধবার দিবাগত রাতে উপজেলা মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে ওই ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার রাতে প্রতিদিনের ন্যায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। এরপর রাত আনুমানিক ২ টার দিকে হাদি ডিজিটাল স্টুডিও ও কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের মানুষ ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন পাশের আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং আকবর আলী ও আমজাদ আলী বাসাতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও আকবর আলীর বাসা পুরোটাই ভস্মিভূত হয়ে যায়। আমজাদ আলীর বাসাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটির টাকার উপরে হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী মো. আব্দুর রহিম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট আসার ফলে আগুন আর ছড়াতে পারেনি। তারা সময়মতো পৌছাতে না পারলে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়তো।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসির উদ্দিন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Need Ads