ads

বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ২০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী-শ্রীবরদীর ইউপি নির্বাচনে আ’লীগের ৩ ও স্বতন্ত্র ৫ প্রার্থী জয়ী

পঞ্চম ধাপে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপ‌জেলার ১টি ইউপি‌তে সুষ্ঠুভা‌বে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩ জন ও স্বতন্ত্র ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ৫ জানুয়ারি বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নে মো. শাহাদাৎ হোসেন (নৌকা), মালিঝিকান্দা ইউনিয়নে মো. মোজাম্মেল হক (নৌকা), ধানশাইল ইউনিয়নে মো. শফিকুল ইসলাম (মোটরসাইকেল), হাতিবান্ধা ইউনিয়নে মো. জাহাঙ্গীর আলম (চশমা), কাংশা ইউনিয়নে মো. আতাউর রহমান (চশমা), গৌরীপুর ইউনিয়নে মো. আশরাফুল ইসলাম পলাশ (চশমা) ও নলকুড়া ইউনিয়নে মো. রুকুনুজ্জামান জামান (মোটরসাইকেল)

এদিকে, শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. দুলাল মিয়া বিজয়ী হয়েছেন।

Shamol Bangla Ads

এর আ‌গে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ইউ‌পিতে মোট ১ লক্ষ ৫৭ হাজার ১৬০ জন ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ঝিনাইগাতীর ৭ ইউ‌পি‌তে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ২৬৩জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে শ্রীবরদী উপজেলার খ‌রিয়াকা‌জিরচর ইউ‌পি‌তে ৪জন চেয়ারম্যান প্রার্থী, ৩৬জন সাধারণ সদস্য প্রার্থী ও ১১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Need Ads