ads

সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মিজবাহুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ৩, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ

শেরপুরে মিজবাহুল উলুম আশরাফিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শনিবার সকালে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন নৌহাটা এলাকায় মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ব্যাংকার মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তেরা বাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার মোহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মো. সুফির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মৌলভী মো. আশরাফুল ইসলাম, সিকান্দার আলী, জেলা কারাগার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল ইসলাম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads