ads

সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ২০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এক রাতে কবর থেকে ১১ কঙ্কাল চুরি

থাকছে না সংঘবদ্ধ চক্রের তৎপরতা

Shamol Bangla Ads

শেরপুরে থামছে না কঙ্কাল চোর চক্রের অপতৎপরতা। সেই তৎপরতার আওতায় এবার সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারি পুরাতনপাড়া সার্বজনীন কবরস্থান থেকে এক রাতে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। ৩ জানুয়ারি সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়ে পড়লে এলাকার শত শত মানুষ ওই কবরস্থানে ভিড় করেন। বিষয়টি নিশ্চিত করে রৌহা ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল বলেন, ওই ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই লিখিতভাবে সদর থানায় অবহিত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরেই শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছে। ওইসব ঘটনায় মাঝে-মধ্যে চক্রের ২/১ জন আটক হলেও বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও আইনের ফাঁক-ফোকড় দিয়ে সহজেই বেরিয়ে যাচ্ছে। ওই অবস্থায় রবিবার রাতে সংঘবদ্ধ চোরের দল সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারি পুরাতনপাড়া সার্বজনীন কবরস্থান থেকে ১১টি কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি লাশ পুরোপুরি পঁচে না যাওয়ায় লাশটি ফেলে রেখে যায় তারা। সোমবার ভোরে ওই লাশের গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকাবাসীর নজরে যায়। একাধিক সূত্র জানায়, সংঘবদ্ধ চক্রটি চোরাই কঙ্কাল মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করে লাভবান হয়ে আসছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আলী জানান, ওই কঙ্কাল চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads