ads

মঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাংবাদিক মনিরের পিতা রুস্তম আলী মুন্সির ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৪০২
নালিতাবাড়ীতে সাংবাদিক মনিরের পিতা রুস্তম আলী মুন্সির ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘বাংলার কাগজ’ এর প্রকাশক-সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনিরের পিতা, সাবেক বিশিষ্ট কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী রুস্তম আলী মুন্সী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২৭ ডিসেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উত্তর কোন্নগর (রাবারড্যাম) নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১১০ বছর।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্র জানায়, রুস্তম আলী প্রায় দুই বছর যাবত বার্ধক্যজনিত কারণে শারিরিক নানা সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ গত তিন দিন যাবত তার শারিরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন ছেলে ও নাতি-নাতনীসহ অন্যান্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাযে জানাযা মঙ্গলবার বাদ জোহর উত্তর কোন্নগর হাফেজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

এদিকে সাংবাদিক মনিরের পিতার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান পদে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেন… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইউপি নির্বাচনের দু’দিন পর কেন্দ্র থেকে সিলযুক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads