ads

সোমবার , ২৭ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ২৭, ২০২১ ৭:১৯ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনায় বৈশাখী টেলিভিশনের ১৭ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭ ডিসেম্বর সোমবার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

এরপর বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের শেরপুর সংবাদদাতা বিপ্লব দে কেটু। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও আদিল মাহমুদ উজ্জল, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম হিরা, জাহিদুল খান সৌরভ, নাইম ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রফিক মজিদ। পরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads