ads

শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্রাহ্মণ সংসদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ২৪, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ

অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত শিক্ষা চালু, সকল বিদ্যালয়ে হিন্দু ধর্মের শিক্ষক নিয়োগের দাবি

শেরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, শেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে শহরের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের কেন্দ্রিয় নেতৃবৃন্দ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত শিক্ষা চালু, সকল বিদ্যালয়ে হিন্দু ধর্মের শিক্ষক নিয়োগ এবং হিন্দু বিবাহ নিবন্ধনের দায়িত্ব ব্রাহ্মণদের হাতে ন্যস্ত করার দাবি জানান।
এর আগে সকালে স্থানীয় সঙ্গীত শিল্পীরা জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীত ‘আনন্দলোকে, মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দরও’ গানটি পরিবেশন করেন। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।

Shamol Bangla Ads

মানিক চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ এর মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-মহাসচিব জয় শংকর চক্রবর্তী, সাংবাদিক আব্দুর রহিম বাদল ও দেবাশীষ ভট্টাচার্য।
বিদ্যুৎ চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে পুরোহিত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীত চক্রবর্তী সঞ্জু, শিক্ষাবিদ মদন চক্রবর্তী ও জীবন চক্রবর্তীসহ জেলার পাঁচ উপজেলার ব্রাহ্মণ সংসদের আহবায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মোমিনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, পূজারী ব্রাহ্মণদের শুধু পূজা-পার্বণ করে দিন কাটালে চলবে না। তাদের ধর্ম চর্চার পাশাপাশি আয়বর্ধক কাজে মনোনিবেশ করতে হবে। ব্যবসা-বাণিজ্য, তথ্য-প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে হবে। তা না হলে তারা পিছিয়ে পড়বে। এ সময় তিনি দরিদ্র ব্রাহ্মণদের সকল ধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

Shamol Bangla Ads

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কবি কমল চক্রবর্তীকে সভাপতি ও শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা কমিটি ও শিক্ষক মানিক চক্রবর্তী ও শিক্ষক বিদ্যুৎ কুমার চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা ব্রাহ্মণ সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক ব্রাহ্মণ ও পুরোহিত উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads