ads

শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলাবাসীকে মাতিয়ে গেলেন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ২৫, ২০২১ ১:৪০ অপরাহ্ণ

সুমধুর কন্ঠে গানে গানে নকলাবাসীকে মাতিয়ে গেলেন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শেরপুরের নকলা থানা পুলিশ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় কনসার্টের আয়োজন করেন।

Shamol Bangla Ads

এ কনসার্টে প্রধান আকর্ষন ছিলেন সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। একএক করে ১২টি গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত প্রায় ১০ হাজার শ্রোতাদর্শককে মাতিয়ে তোলেন তিনি।

এছাড়া বিজয় কনসার্ট গান পরিবেশন করেন টাঙ্গাইলের সাবিনা ইয়াছমিন জেসিকা, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, স্থানীয় শিল্পী লালন শাহ প্রমুখ।

Shamol Bangla Ads

কনসার্টে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদসহ পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads