ads

মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ছেলের আঘাতে মায়ের মৃত্যু

খবর টি পড়েছেন : ২১৭
নালিতাবাড়ীতে ছেলের আঘাতে মায়ের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে সন্তানের হাতে কাঠের মুগুরের আঘাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মা জহুরা খাতুন ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে ওইসময় বাড়িতে কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়।

পরে ওই ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলে জহুরুলকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশে সোপর্দ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads