ads

বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ১৫, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরমান আলী (৪২) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। ফরমান আলী নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা।

Shamol Bangla Ads

আদালত একই সঙ্গে আসামি ফরমান আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ২৮ আগস্ট দুপুরে ওই শিশু স্কুল থেকে বাড়ি ফিরছিল। ওইসময় ফরমান আলী ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ওই শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। ফরমান আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই শিশুকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওইসময় শিশুর চিৎকারে তার মা–বাবা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে ফরমান পালিয়ে যান।

Shamol Bangla Ads

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরমান আলীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর নালিতাবাড়ী থানার তৎকালীন এসআই মো. নজরুল ইসলাম আসামি ফরমান আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত ওই রায় দেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads