ads

শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ১১, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার সকালে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসের আয়োজনে ওই ক্যাম্পেইন একযোগে ৫ উপজেলায় চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

Shamol Bangla Ads

ক্যাম্পেইন উদ্বোধনকালে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা স্বাচিপ সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ও ডা. খাইরুল কবীর সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

Shamol Bangla Ads

এ বছর জেলার সদর উপজেলাসহ ৫ উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭১৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৩ হাজার ৬৫০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে জেলায় মোট ১ হাজার ৩৪৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে ২ হাজার ৬৯২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads