ads

শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে তৎপর আওয়ামী লীগ

৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তাদের অতীত ও বর্তমান সকল কাজকর্মের ওপর ভিত্তি করে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দিয়েছেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাই, দলের বৃহত্তর স্বার্থে সকল ভেদাবেধ ভুলে এসব প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করুন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়ের সঞ্চালনায় কাংশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হক, ধানশাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌফিকুর রহমান, নলকুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান, গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, ঝিনাইগাতী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন, হাতীবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবাইদুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাম্মেল হকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পরামর্শমূলক বক্তব্য তুলে ধরেন।

Shamol Bangla Ads

এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় নির্দেশনা মোতাবেক ইতোমধ্যেই মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রলীগ। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার খান শাওন বলেন, নৌকার বিজয় পাল উড়াতে বদ্ধপরিকর ছাত্রলীগ। ইতোমধ্যে ছাত্রলীগের তরফ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে সকল ব্যক্তি চাওয়া ও মতভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে নিয়ে মাঠে কাজ করছি। অতীতের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা বজায় রেখে নৌকার বিজয় পাল উড়াতে পারবো, ইনশাআল্লাহ।

Need Ads