‘আমরা যারা সাধারণ মানুষ আছি, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব রুখে দাঁড়ানো। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা নতুন প্রজন্মের তারা মানকি]বক ও বিবেকবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও বক্তব্যের এক পর্যায়ে এসব কথা বলেন শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে শহরের চাররাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মৌরি আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসানুজ্জামান ফিরোজ, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু প্রমূখ। সভায় বক্তারা দুর্নীতিবিরোধী নানা কার্যক্রম তুলে ধরে এ দেশকে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।

এতে অংশ গ্রহণ করেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সুধীবৃন্দ।




