ads

বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ নকলা মুক্ত দিবস

খবর টি পড়েছেন : ১৭১
আজ নকলা মুক্ত দিবস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ ৯ ডিসেম্বর; শেরপুরের নকলা মুক্ত দিবস। ১৯৭১ সনের এ দিনে মুক্তিযুদ্ধ ১১ নম্বর সাব-সেক্টর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টুআইসি আব্দুর রশিদ এবং সিকিউরিটি অফিসার একলিম শাহসহ প্রায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধা ১১৭ জন রাজাকার, আলবদর, দালাল ও আলশামছ বাহিনীর সদস্যকে আত্মসমর্পন করানোর মধ্য দিয়ে নকলাকে হানাদার বাহিনী মুক্ত ঘোষণা করে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিকামী জনতাসহ জাতীয় পতাকা উত্তোলন করেন।

Shamol Bangla Ads

জানা যায় ১৯৭১ সনের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ ১১ নম্বর সাব-সেক্টর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা নকলাকে হানাদার মুক্ত করতে ভারতের মেঘালয় রাজ্যের ঢালু থেকে বাংলাদেশে প্রবেশ করেন। ৮ ডিসেম্বর তারা নকলা উপজেলার রুণীগাঁও গ্রামে অবস্থান করে উপজেলা সদরে অবস্থিত রাজাকার-আলবদর ক্যাম্প আক্রমণের প্রস্তুতি নিতে থাকেন।

সেদিন বিকেলে আব্দুল হক চৌধুরী জানতে পারেন লেফটেন্যান্ট আবু তাহের তার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা নিয়ে উপজেলার পলাশকান্দি গ্রামে অবস্থান করতেছেন। সেদিন রাতে তার যোগাযোগ হয় আবু তাহেরের সাথে। সিদ্ধান্ত মোতাবেক রাতেই একজন মুক্তিযোদ্ধার মাধ্যমে রাজাকার-আলবদর ক্যাম্পে পত্র পাঠানো হয় তাদেরকে আত্মসমর্পনের জন্য। কিন্তু নকলা রাজাকার-আলবদর ক্যাম্পের প্রতিনিধি, পাকহানার বাহিনীর দোসর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান পত্রের কোন জবাব না দিয়ে আক্রমণের হুমকি স্বরূপ বাহকের নিকট একটি বুলেট পাঠায়।

Shamol Bangla Ads

মুক্তিযোদ্ধারা রাজাকার-আলবদর ক্যাম্পে ভয়াবহ আক্রমণ চালাতে পারে এ ভয়ে ৯ ডিসেম্বর ভোরে পালিয়ে যাওয়ার সময় পলাশকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে ওৎ পেতে থাকা কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতুত্বাধীন মুক্তিযোদ্ধাদের হাতে ১১৭ জন রাজাকার, আলবদর, দালাল ও আলশামছ বাহিনীর সদস্য ধরা পড়ে এবং আত্মসমর্পণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের গুরুত্ব নিয়ে… পরবর্তী সংবাদ নকলা মুক্ত দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads