শেরপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের গুরুত্ব নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সুশাসনের জন্যে নাগরিক- সুজন জেলা কমিটির আয়োজনে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। কর্মশালার শুরুতে অনুসন্ধানী সাংবাদিকতা ও তথ্য অধিকার আইনের গুরুত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও ফ্যাসিলেটর হিসেবে বক্তব্য দেন দি হ্যাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক খাইরুল বাসার রাসেল।
কর্মশালায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, মাসুদ হাসান বাদল প্রমুখ।

কর্মশালায় শেরপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বি, প্রচার সম্পাদক এসএম জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মুগনিউর রহমান মনি, সাংবাদিক শাকিল মুরাদ, নাইম ইসলামসহ জেলায় কর্মরত ২০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি অংশ নেন।
সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বকুল ও সুজনের সোহাগী আক্তারের সঞ্চালনায় কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের গুরুত্ব নিয়ে নানা দিক তুলে ধরেন বক্তারা।




