শেরপুরের শ্রীবরদীতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি বলেন, ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বক্তব্য দেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা নির্বাচন অফিসার এনএম সাজ্জিল সাদিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।




