ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি নিয়ে সরকার কাজ করছে

খবর টি পড়েছেন : ২১৫
শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি নিয়ে সরকার কাজ করছে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শিক্ষার্থীদের হাফ পাশ বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এমপি শাহাদারা।
২৩ নভেম্বর সকালে ইউএনসিআরসি ইউএনসিআরসি আর্টিকেল থার্টিন নিয়ে কাজ করা ‘চাইল্ড মেসেজ’-এর এক অনলাইন অনুষ্ঠানে শিশুদের এক প্রশ্নের জবাবে তিনি ওইসব কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে শিশু বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে প্রস্তাব পাঠাবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে এক শিশু প্রশ্ন করে-‘সাম্প্রতিক সময়ে আমাদের বাস ভাড়া বেড়ে গিয়েছে। কিন্তু আমাদের বাবাদের বেতন বাড়েনি। কোভিডসহ নানা সমস্যা মোকাবিলা করে পরিবারের খরচ বহনে যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এই ভাড়া বেড়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় সমস্যা। এই পরিস্থিতিতে হাফ পাশ নিয়ে সরকার কী চিন্তা করছে?’

ওই প্রশ্নের জবাবে জাতীয় সংসদের শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এমপি শাহাদারা বলেন, শিশু মন্ত্রণালয় বাংলাদেশের শিক্ষা ও সড়ক মন্ত্রণালয় সঙ্গে আলাপ আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে শিক্ষার্থীদের বিষয়টি অবশ্যই প্রায়োরিটি (অগ্রাধিকার) দেওয়া উচিত।

Shamol Bangla Ads

আরেক শিশু প্রশ্ন করে-আমরা জানি, UNCRC (Articl 19) অনুযায়ী প্রত্যেক শিশুর নিরাপত্তা দিতে রাষ্ট্র বাধ্য। কিন্তু বেশকিছুদিন ধরে দেখা যাচ্ছে ,স্কুলের গেট কিংবা রাস্তা থেকে আমাদের কন্যাশিশু,আমাদের বোনদের অপহরনের অনেক খবর আসে। সেক্ষেত্রে আমাদের বোনদের সুরক্ষার্তে আইনশৃঙ্খলা বাহিনীর কি ব্যবস্থা রয়েছে। সে বিষয়ে আমরা জানতে চাই।

এ ব্যাপারে এমপি শাহাদারা বলেন, বিষয়টি শিশু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাইবো। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মতামত এইখানে প্রয়োজন আছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর আইনশৃঙ্খলাবাহিনীর টহল বাড়ানোর ব্যাপারে আমি একমত।

গত শনিবার (২০ নভেম্বর) বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিশু দিবস। দিনটি উপলক্ষে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সম্মানে বিশ্বের প্রতিটি দেশ দিনটি পালন করে থাকে। বিশেষ ওই দিনে শিশুদের মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের এমপি শাহাদারা।

আলোচনায় এমপি শাহাদারা মান্নান শিশু হেল্পলাইন নাম্বার ১০৯৮ এ যেন ২৪ ঘন্টা সেবা পায় তার জন্য শিশু মন্ত্রণালয় স্থায়ী কমিটির নিয়মিত আলোচনায় তুলে ধরবেন। পাশাপাশি শিক্ষার্থীদের হাফ পাশ বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান শিশু বিষয়ক সংসদীয় কমিটির এই সদস্য।

এ ব্যাপারে আয়োজক সংগঠন চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, পুরো অনলাইন ভিত্তিক এই আলোচনা শিশুরা প্রাণবন্ত করে তুলে। তাদের একের পর এক প্রশ্ন মুগ্ধ করে জাতীয় সংসদের শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এমপি শাহাদারা। পুরো আয়োজনে শিশুরা খুবই খুশী।

তিনি আরও বলেন, শিশুদের কণ্ঠ সরকারের কাছে তুলে ধরতে ও ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড ‘আর্টিকেল থার্টিন ‘ বাস্তবায়নে এই পথচলা সামনের দিনেও অব্যাহত রাখবো আমরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাতি হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ হাইকোর্টের পরবর্তী সংবাদ প্রেমের টানে মেক্সিকো থেকে জামালপুরে তরুণী, ইসলাম ধর্ম…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads