ads

মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেমের টানে মেক্সিকো থেকে জামালপুরে তরুণী, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

খবর টি পড়েছেন : ২২৮
প্রেমের টানে মেক্সিকো থেকে জামালপুরে তরুণী, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। প্রেমের পূর্ণতা দিতে বাংলাদেশে এসে খ্রিষ্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে (২৯) বিয়ে করেছেন গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নামে ৩২ বছরের এক ম্যাক্সিকান নারী। রবিবার সকালে তিনি বাংলাদেশে আসেন। সোমবার (২২ নভেম্বর) দুপুরে রবিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, মেক্সিকান নারীকে এক নজর দেখতে লোকজনের উপচেপড়া ভিড়।

Shamol Bangla Ads

জানা গেছে, গ্লাডিস নাইলি টরিবিও মরালেস নাম পরিবর্তন করে বর্তমানে মোছা. লাইলী আক্তার। রবিউল হাসানকে বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন। রবিউল হাসান নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা শেষে ফ্রিল্যান্সিং করছেন।

রবিউল হাসান রুমান জানান, ইংরেজিতে কথোপকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। একপর্যায়ে ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সাথে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। দুই বছর প্রেম করার পর রোববার সকালে ওই নারী বাংলাদেশে আসেন। রবিউল ও পরিবারের লোকজন হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

Shamol Bangla Ads

ম্যাক্সিকান ওই নারী জানান, বাংলাদেশে আসতে কোনও ভয় বা সমস্যা হয়নি। শুধুমাত্র করোনার কিছুটা উৎকণ্ঠা ছিল। তবে ভালোবাসার মানুষের কাছে আসতে তা প্রভাব ফেলেনি। বাংলাদেশ দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজন অনেক মিশুক ও ভালো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর মেক্সিকো ফিরে যাবেন এবং পরবর্তীতে দু’দেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রুমানকে মেক্সিকো নিয়ে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি নিয়ে সরকার কাজ করছে পরবর্তী সংবাদ একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads