ads

রবিবার , ২১ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির অভয়াশ্রম ও বন্যপ্রাণী সুরক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ২১, ২০২১ ১:০৬ অপরাহ্ণ

শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়াশ্রম এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২১ নভেম্বর রবিবার দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহযোগিতায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জনউদ্যোগ, শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, আয়োজক সংগঠনের সদস্য সচিব হাকিম বাবুল, আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল, নারীনেত্রী আইরিন পারভীন, আঞ্জুমান আলম লিপি, সাবেক কাউন্সিলর নীরু শামছুন্নাহার নীরা, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, বিতার্কিক ইমতিয়াজ চৌধুরী, খন্দকার শাহরিয়ার সৌরভ, শিশু সংগঠক মুশফিকুর রহমান রিদম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শেরপুরের গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে মানুষ মারা গেছেন ৫৮জন। অন্যদিকে একই সময়ে মানুষের হাতে ৩১টি হাতির মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বৈদ্যুতিক ফাঁদে, গুলিবিদ্ধ হয়ে নয়তো ধারালো অস্ত্রের আঘাতে। বক্তারা গারো পাহাড়ে ১০ দিনের ব্যবধানে দুইটি হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বনে হাতিদের অভয়ারণ্য গড়ে তুলে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Shamol Bangla Ads

পরে জনউদ্যোগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মানুষের জানমালের নিরাপত্তাসহ হাতি চলাচলের স্থানে অবৈধভাবে বসবাসকারীদের অন্যত্র পুনর্বাসনের দাবি জানানো হয়। সেইসাথে হাতির অভয়াশ্রম গড়ে তোলা, হাতির প্রতি সদয় আচরণ, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাড়ানোরও দাবি জানানো হয়।

এদিকে, রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শেরপুরের সীমান্ত জনপদে বন্যহাতি হত্যা এবং হাতি-মানুষের দ্বন্দ্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত অঞ্চলে হাতি সুরক্ষায় বিভিন্ন বক্তার আলোচনায় নানা ধরনের প্রস্তাব ওঠে আসে। সভার সভাপতি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads