ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র নির্বাহী সদস্য, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশাকে এবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে পারিবারিক উদ্যোগে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়।

এদিকে সোমবার দুপুরে বিএসএমএমইউ-তে কৃষিবিদ বদিউজ্জামান বাদশাকে দেখতে যান জাতীয় সংসদের হুইপ, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বাদশার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন এবং তার সাথে কথা বলেন।
এছাড়া মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। তিনিও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। ওইসময় জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ভারতের চেন্নাই থেকে ফেরত আসার পর থেকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশাকে। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। বদিউজ্জামান বাদশার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার।




