শেরপুরে ৩ মাস মেয়াদী গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শনিবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান।

ওইসময় তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জোয়াহের আলী মিয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।




