ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শুরু হলো দু’দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১৪, ২০২১ ৭:১১ অপরাহ্ণ

মেধা বিকাশের লক্ষ্যে শেরপুরে দু’দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু হয়েছে। ১৪ নভেম্বর রবিবার সকালে শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের হলরুমে প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালার উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, যারা এ কর্মশালার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ শিশুরা শুধু এই কর্মশালা থেকে সাংবাদিকতা শিখছে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে চলার পথে শিশুদের অনেক কাজে আসবে।

Shamol Bangla Ads

বিডিনিউজ২৪ডটকম’র শিশু সাংবাদিকতার প্ল্যাটফরম হ্যালো’র সাব এডিটর সৈয়দা মৌ জান্নাতের সভাপতিত্বে কর্মশালার শুরুতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগের আহবায়ক ও পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

দু’দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালোডটবিডিনিউজ২৪ডটকমের সাব এডিটর সৈয়দা মৌ জান্নাত, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস এম জুবায়ের দীপ, চ্যানেল আই ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল।

Shamol Bangla Ads

কর্মশালায় শেরপুর জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামীকাল সোমবার বিকেলে ওই কর্মশালার সমাপনী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads