ads

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
নভেম্বর ১২, ২০২১ ১:৪৬ পূর্বাহ্ণ

দ্বিতীয় দফায় শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে অনুষ্ঠিত নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা এবং ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপিমনা প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া কামারিয়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল গোলযোগের কারণে স্থগিত থাকায় সেটির চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়নি। ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান।

Shamol Bangla Ads

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন লছমনপুর ইউনিয়নে আব্দুল হাই, রৌহা ইউনিয়নে সাইফুজ্জামান সোহেল, বলাইয়েরচর ইউনিয়নে মনিরুল আলম মনি, ভাতশালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার ও চরপক্ষীমারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আকবর আলী।

আর চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন চরশেরপুর ইউনিয়নে সেলিম রেজা (মোটরসাইকেল), বাজিতখিলা ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল্লাহ আল হাসান খুররম (আনারস), ধলা ইউনিয়নে বিএনপি নেতা জাকির হোসেন (আনারস), চরমোচারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন (আনারস) ও বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে মো. মোশারফ হোসেন দুলাল (আনারস)।

Shamol Bangla Ads

এদিকে কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি। এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সারোয়ার জাহান ১০ হাজার ৬৪৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর চেয়ে ৩২৬৭ ভোটে এগিয়ে রয়েছেন। তবে স্থগিত কেন্দ্রের ভোট ৩৬৭০ হওয়ায় পুন:নির্বাচনের মাধ্যমেই ফলাফল নির্ধারণ করা হবে।

এছাড়া এর আগে উপজেলার কামারেরচর ইউপিতে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউপিতে আলহাজ্ব হায়দার আলী ও গাজীরখামার ইউপিতে আওলাদুল ইসলাম আওলাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads