ads

সোমবার , ৮ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০২
নালিতাবাড়ীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে কণিকা ক্যাডেট একাডেমি নালিতাবাড়ী শাখার উদ্বোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর রবিবার বিকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস।
কণিকা ক্যাডেট একাডেমী নালিতাবাড়ী শাখার পরিচালক সাইয়েদ কুতুব এর সভাপতিত্তে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কণিকা ক্যাডেট একাডেমী ময়মনসিংহ পরিচালক মাহাবুব আলম, ইংরেজি শিক্ষক মাজাহারল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইংরেজি ভাষায় একাডেমির অধ্যয়নরত ও বিভিন্ন ক্যাডেটে সম্প্রতি ভর্তিকৃত শিক্ষার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগিত অনুষ্ঠিত হয়।
খুদে শিক্ষার্থী ইংরেজি ভাষায় প্রনবন্তকর বক্তব্য দেওয়ায় প্রধান অতিথি উভয় দলকে ও এ ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করার জন্য প্রতিষ্ঠানের পরিচালককে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, কণিকা ক্যাডেট একাডেমি ২০১৪ সালে ময়মনসিংহ প্রতিষ্ঠা লাভ করে। এর পর থেকেই প্রতি বছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সফলতার সাথে বিশেষ অবদান রেখে আসছে। তার ধারাবাহিকতায় ২০১৯ সালে কণিকা ক্যাডেট একাডেমী নালিতাবাড়ী শাখা যাত্রা শুরু করে। উক্ত শাখা হতে ২০২১ সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাথমিক ভাবে লিখিত পরীক্ষায় ৫জন উত্তীর্ণ হয় এবং চূড়া–ন্ত ভাবে ৪ জন উত্তীর্ণ হয। কণিকা ক্যাডেট একাডেমির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “নালিতাবাড়ী শিক্ষাকে সামনে এগিয়ে নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি”।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কবি ও চিত্রশিল্পী রণজিত নিয়োগীর ৭৯তম জন্মবার্ষিকী… পরবর্তী সংবাদ শেরপুরে সিক্সস্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকসের শো রুম উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads