ads

মঙ্গলবার , ২ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জ-৬ আসনে উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ১৪৭
সিরাজগঞ্জ-৬ আসনে উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসনে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ২ নভেম্বর
মঙ্গলবার সকাল ৮টায় সোয়া চার লাখ ভোটারের এ আসনে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত একটানা তা চলবে।

Shamol Bangla Ads

একইসঙ্গে নয় পৌরসভায় সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটির ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ও ৫ পৌরসভায় ওয়ার্ডে উপ-নির্বাচন এবং চার ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন চলছে। সিরাজগঞ্জ উপ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তিনি জানান, শাহজাদপুরের এ আসনে ভোটার রয়েছেন মোট ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। ১৬০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৯৮টি ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ।

জানা গেছে, আওয়ামী লীগের মেরিনা জাহান নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর মোটর গাড়ি প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ ৬ আসন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন গত ২ সেপ্টেম্বর মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাসানচরে জাতিসংঘের ২১ সদস্যের প্রতিনিধি দল পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন পিতা-পুত্র শামীম-সাফা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads