ads

বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীল রঙের চুলে মেহজাবিন

খবর টি পড়েছেন : ১৬৭
নীল রঙের চুলে মেহজাবিন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নতুন এক লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নীল রঙের চুলে মঙ্গলবার ছবি পোস্ট করে ছবির ক্যাপশনে লিখেছেন, আমি লিওনা হেইদারন। আমি আমার মিশন শেষ করবো। কেনো এমন লুকে হাজির হলে এই অভিনেত্রী? এমন প্রশ্ন অনুরাগীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।

Shamol Bangla Ads

অবশ্য যারা ভিডিও গেম খেলেন তারা মেহজাবিনের ক্যাপশন ও ছবির বিষয়ে বুঝতে পারবেন। কিন্তু যারা গেমের জগতে নেই তাদের কাছে অনেকটা কৌতুহলী এই পোস্ট। লিওনা হেইদারন। জাপানের তৈরি ভিডিও গেম। গেমসের লিওনা হেয়দারন একটি কাল্পনিক চরিত্র। নানা চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্ত লক্ষে পৌছান তিনি। টান টান উত্তেজনায় ভিডিও গেমটির প্রাণ লিওনা।

খোঁজ নিয়ে জানা গেলো, এই লিওনা হেইদারনের লুকে সেজেছেন মেহজাবিন। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টিল ছবি এটি। স্মার্ট ফোনের বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে মেহজাবিনকে লিওনা হেইদারনের চরিত্রে দেখা যাবে।

Shamol Bangla Ads

মেহজাবিন ক’দিন আগেই কক্সবাজার থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কক্সবাজারে পরিবারের সঙ্গে অন্যরকম সময় পার করেছেন তিনি। করোনা ও শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব কমই ছুটি পাওয়া হয় তার। তবে এবারের ছুটিটা প্রাণভরে উপভোগ করেছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা! পরবর্তী সংবাদ জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads