ads

বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব শুরু

খবর টি পড়েছেন : ১৭৯
নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ভ্রাতৃত্ব সমাজ গঠনে ফাতেমা রাণী মা মারিয়া’ এই মুলসুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিস্টধর্ম পল্লীতে ২৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ২৪তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব। এটি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

Shamol Bangla Ads

তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৪ টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থ উৎসব শুরু হবে৷ এতে খ্রিস্টযাগ উৎসর্গ করবেন বাংলাদেশের কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসি ৷ তাকে সহযোগিতা করবেন ময়মনসিংহ ধর্ম প্রদশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি।

এছাড়া এই তীর্থ উৎসবে আগামী বৃহস্পতিবার রাত ৮ টায় আলোর শোভাযাত্রা, পাপ স্বীকার, নীশি জাগরণ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৮ টায় জীবন্ত ক্রুশের পথ ও বেলা ১২ টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে। এবারের তীর্থ যাত্রায় ১৫/২০ হাজার রোমান ক্যাথলিক খ্রিস্ট ভক্তরা স্বাস্থবিধি মেনে অংশ গ্রহন করবেন বলে আয়োজকরা জানান।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থ উৎসবকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এ বছর তিন স্তরের নিরাপত্তা বিধানে সাদা পোষাকেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
এছাড়া পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে নিরাপত্তা কমিটিরি সমন্বয়ক রেভারেন্ট ফাদার ফিদেলিশ নেংমিনজা জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ‘সার্জেন্ট আহাদ : বীরত্বগাথা স্মৃতি ফলক’র উদ্বোধন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads