ads

বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ‘সার্জেন্ট আহাদ : বীরত্বগাথা স্মৃতি ফলক’র উদ্বোধন আজ

খবর টি পড়েছেন : ৭০৫
নালিতাবাড়ীতে ‘সার্জেন্ট আহাদ : বীরত্বগাথা স্মৃতি ফলক’র উদ্বোধন আজ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বাংলাদেশ পুলিশের উজ্জল মুখ, নালিতাবাড়ীর সন্তান সার্জেন্ট আহাদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার। ১৯৯৯ সালের এই দিনে ঢাকার মতিঝিল এলাকায় ছিনতাইকারীদের শেকড় উৎপাটনে এক দু:সাহসিক অভিযানে নেমে ছিনতাইকারীদের আঘাতে আহত হয়ে সিএমএইচ-এ মৃত্যুবরণ করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে বৃহস্পতিবার নালিতাবাড়ী পৌরসভার পক্ষ থেকে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে সার্জেন্ট আহাদ: বীরত্বগাথা স্মৃতি ফলক উদ্বোধন, স্মৃতিচারণ, কোরানখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধূরী এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশগ্রহণ করবেন।

স্মৃতিফলকের উদ্বোধন করবেন শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। পৌর মেয়র আলহাজ¦ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সার্জেন্ট আহাদের বড় ভাই আনোয়ার গ্রুপ অব ইন্ড্রাষ্টিজের এক্সকিউটিভ ডাইরেক্টর এমএ হান্নান, সাংবাদিক এমএ হাকাম হীরাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ পুলিশের উজ্জল মুখ সার্জেন্ট আহাদের জন্ম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিখ্যাত কাজী পরিবারে। বাবা আব্দুল আলী ও মা আমেনা খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সনে এসএসসি, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে আইএসসি (১৯৮০) ও বিএসসি ( ১৯৮২)। ঢাকা বিশ^ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে গ্রন্থাগারিক বিজ্ঞানে এম এ ডিগ্রি অর্জন করার পর ওই বছরই পুলিশ সার্জেন্ট পদে যোগ দেন। তিনি জড়িয়ে ছিলেন নাটক ও সংস্কৃতি চর্চ্চার সঙ্গে। চাকুরী জীবনে তিনি কম্বোডিয়া, কসভোতে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর সাতদিন আগে আবারও পূর্ব তিমুরে জাতি সংঘ শান্তি মিশনের জন্য যাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে বিয়ে করেন অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। তাদের লামিছা রিমঝিম নামে একমাত্র কন্যা সন্তান রয়েছে। ১৯৯৯ সালের ২৮ অক্টোবর মতিঝিল এলাকায় ছিনতাইকারীদের শেকড় উৎপাটনে এক দু:সাহসিক অভিযানে নেমে গুরুতর আহত হন। পরে ওইদিনই রাত ১০টায় ঢাকা সিএমএইচে শেষ নি:শ^াস ত্যাগ করেন। তার মৃত্যুতে ঢাকা সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৯ অক্টোবর মীরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

সৎ, দক্ষ, নির্ভীক পুলিশ সার্জেন্ট আহাদকে স্মরণীয় করে রাখতে ওই সময়েই গুলিস্তান পুলিশ বক্সটির নামকরণ করা হয় সার্জেন্ট আহাদ পুলিশ বক্স। আউটার স্টেডিয়ামে গুলিস্তানের হকাররা স্থাপন করে একটি স্মৃতি ফলক। তার নাটকের গ্রুপ নাট্যচক্র ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগে চালু করে সার্জেন্ট আহাদ বৃত্তি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ২০১৪ সালের ১৪ নভেম্বর চারদিনব্যাপী শতাব্দির শেষ বিজয় উৎসব উদযাপনকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেইটে পথ নাটক অঙ্গনের নামকরণ করে সার্জেন্ট আহাদ পথ নাটক প্রাঙ্গন। তার জন্মভূমি নালিতাবাড়ীতে বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর পরিকল্পনায় নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক ভোগাই নদীর তীরে সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণ স্থাপন করেন। সেখানেই বানানো হয়েছে সার্জেন্ট আহাদ: বীরত্বগাঁথা স্মৃতি ফলক। সেখানে লেখা হয়েছে, ‘যতদিন ভোগাই থাকবে বহমান, সবুজ বৃক্ষরাজিতে বিকশিত হবে কচি পাতা, প্রাঙ্গণ মুখরিত থাকবে পাখির কলকাকলিতে, ততদিন রবে তোমার বীরত্বগাঁথা’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব শুরু পরবর্তী সংবাদ শেরপুরে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads