ads

বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০২১ ১:০১ অপরাহ্ণ

শেরপুরে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে শহরের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের বাগরাকসা মহল্লার মো. বাবুল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫) ও চাপাতলী মহল্লার মো. আব্দুল আওয়ালের ছেলে মো. পারভেজ (২৫)। বুধবার সকালে মাদক আইনের মামলাসহ তাদের সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ র‌্যাবের একটি দল শেরপুর শহরের নবীনগর মহল্লায় অভিযান চালায়। ওইসময় ৩ গ্রাম হেরোইনসহ সুমন মিয়া ও পারভেজকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads