ads

বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ফুটবল লীগে কুসুমকলিকে হারিয়ে সেমিফাইনালে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব

খবর টি পড়েছেন : ১৮৩
শেরপুর জেলা ফুটবল লীগে কুসুমকলিকে হারিয়ে সেমিফাইনালে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে গ্রুপ পর্বের শেষ খেলায় কুসুমকলি স্পোর্টিং ক্লাবকে গোলের মালা পড়িয়ে সেমিফাইনালে ওঠেছে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৭ অক্টোবর বুধবার অনুষ্ঠিত খেলায় মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব মিডফিল্ডার শামীম শাহেদের হ্যাট্রিকের সুবাদে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কুসুমকলি স্পোর্টিং ক্লাবকে।

Shamol Bangla Ads

অনেকটা একতরফা খেলায় প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় মোহাম্মদ আলীর পক্ষে গোলের সূচনা করেন ডিফেন্ডার আরিফ হাান রিপন। এরপর ১১ মিনিটে ফরোয়ার্ড রহিম রহমান রকি এবং ১৪ ও ৩০ মিনিটে মিডফিল্ডার শামীম শাহেদ পর পর দুই গোল করলে প্রথমার্ধেই ৪-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব। বিরতি থেকে ফিরে কুসুমকলি বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোলদাতার অভাবে সেগুলো পূর্ণতা পায়নি।

দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটের সময় ফরোয়ার্ড রহিম রহমান রকি নিজের দ্বিতীয় গোল করেন। তার গোলের পরই আক্রমণে উঠে আসা কুসুমকলির পক্ষে ফরোয়ার্ড সোহাগ মিয়া ৮৭ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করে। খেলার শেষ মিনিটে মিডফিল্ডার শামীম শাহেদ নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক পূর্ণ করলে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব। আগামী ২৯ অক্টোবর শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে চকপাঠক ক্রীড়াচক্রের। পক্ষান্তরে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে রাইজিং স্পোর্টিং ক্লাব লড়বে আদিবাসী ক্লাব ঝিনাইগাতীর সাথে।

Shamol Bangla Ads

ডিএফএ কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের এবারের খেলায় জেলার ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ নকলায় ১৬৩০ জন কৃষক পেলেন সরিষা বীজ ও…