শেরপুরের শ্রীবরদীতে দুঃস্থ মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ অক্টোবর সোমবার সকালে গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ গ্রামে বীরমুক্তিযোদ্ধা তোতা মিয়ার আবাসন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

উদ্বোধনকালে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন, ঠিকাদার মো. শহিদুল ইসলামসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রালয়ের সহযোগিতায় ১১ জন অসহায় দুস্থ মুক্তিযোদ্ধাদের প্রতিটি ঘর ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে দেওয়া হবে।




