স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান।
উপজেলা আওয়ামী লীগে সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

সভায় আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীসহ দলের অংগসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।




