ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় অনিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শিশু অনিকা স্থানীয় উকিল মিয়ার মেয়ে।

Shamol Bangla Ads

জানা যায়, শিশু অনিকার বাবা উকিল মিয়া শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। ওইসময় বাড়ির সামনে ইজিবাইকটি গেলে বাবাকে দেখে ঘর থেকে দৌঁড়ে বাবার কাছে আসতে থাকে শিশু অনিকা। একইসময় ভায়াডাঙ্গা বাজার থেকে যাত্রী নিয়ে আরেকটি দ্রুতগতির ইজিবাইক অনিকাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় অনিকা। এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বাড়ির সামনের সড়কে ইজিবাইকের চাপায় মারা গেছে। ওই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads