ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬৪ বোতল বিদেশি মদসহ ২ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২১ ৪:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৬৪ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪’র (জামালপুর-শেরপুর) সদস্যরা। ২৪ অক্টোবর রবিবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার চান্দেরনগর মাইজপাড়া গ্রামের রওশেদ আলীর ছেলে মো. খোরশেদ আলম (৩৭) ও নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের জুলফিকার আলী ভূট্টুর ছেলে মো. আব্দুল আজিজ (৩২)। একইদিন দুপুরে তাদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের বারোমারী মিশন মোড় সংলগ্ন শ্যামল চিসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। ওইসময় ৬৪ বোতল ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের মদসহ খোরশেদ আলম ও আব্দুল আজিজকে আটক করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads