ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

খবর টি পড়েছেন : ৩৭৭
নালিতাবাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তৃতীয় ধাপে অনুষ্ঠেয় আগামী ২৮ নভেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ২৪ অক্টোবর রবিবার বিকেলে রাজধানী ঢাকায় দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে নৌকা প্রতীকের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্তরা হলেন পোড়াগাঁও ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), নন্নী ইউনিয়নে জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), রাজনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপ্লব কুমার বর্মণ (প্রথমবার প্রতীক প্রাপ্ত), নয়াবিল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নূর ইসলাম (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাদশা (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত),

কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য শহীদ উল্লাহ তালুকদার মুকুল (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), নালিতাবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টার (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), রূপনারায়নকুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), মরিচপুরান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), যোগানিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (প্রথমবার প্রতীক প্রাপ্ত), বাঘবেড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত) এবং কলসপাড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত)।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ৪ নভেম্বর বাছাইয়ের শেষ তারিখ, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী উপজেলা টিডব্লিউএ’র নির্বাচন ॥ চেয়ারম্যান কোপেন্দ্র, সেক্রেটারী… পরবর্তী সংবাদ এবার পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads