ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে নালিতাবাড়ীতে ‘আলোর মিছিল ও মানববন্ধন’ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৬
‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে নালিতাবাড়ীতে ‘আলোর মিছিল ও মানববন্ধন’ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও’ এ শ্লোগানকে সামনে রেখে সহিংসতা ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ‘আলোর মিছিল ও মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ী ও নালিতাবাড়ী উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ওই ‘আলোর মিছিল ও মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সন্ধ্যা ৬টার সময় শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আলোর মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর শহীদ মিনার মোড় এলাকায় এসে মিছিলটি শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর উপদেষ্টা মান্নান সোহেল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান, সদস্য মানিক কুমার সাহা, প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে বাঙালী পরিচয়ে এক হয়ে বসবাস করতে চাই। এই স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক সহিংসতা কোন ভাবেই কাম্য নয়। কাধে কাধ মিলিয়ে একসাথে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।
আলোর মিছিল ও মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারাদেশে সাস্প্রদায়িক হামলার প্রতিবাদে শেরপুরে উদীচীর আলোর মিছিল… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে বোমা বিস্ফোরণে কিশোর পাথরশ্রমিক আহত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads